Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মালদার কনুয়া বাজারে আবর্জনার স্তূপ থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, নাজেহাল সাধারণ মানুষ

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া বাজারের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। বাজারজুড়ে ছড়িয়ে রয়েছে আবর্জনার স্তূপ, নেই সঠিক নিকাশিনালার ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকায় হাঁটুসমান জল জমে যায় এবং যার ফলে দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে মহাসত্তা এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়েছিল। প্রকল্প অনুযায়ী, ব্যাটারিচালিত গাড়ি গ্রাম থেকে আবর্জনা সংগ্রহ করে সেখানে নিয়ে গিয়ে জৈব সার তৈরি করার কথা ছিল। কিন্তু এখন সেই গাড়ি আর দেখা যায় না। ফলে শুধু কনুয়া বাজারই নয়, আশপাশের গ্রামগুলিও আবর্জনায় ভরে উঠছে।

স্থানীয় দোকানদার সামেনুর ইসলাম ও মোস্তফা জানান, “বাজারে জলজট ও আবর্জনা এখন নিত্যদিনের সমস্যা। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তাদের আশঙ্কা।” স্থানীয় বাসিন্দারা একাধিকবার এই বিষয়টি পঞ্চায়েতকে জানিয়েছেন। এমনকি এর আগেও সংবাদমাধ্যমে বিষয়টি উঠে এসেছে। তবুও প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে জানায় এলাকাবাসী।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories