Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মধ্যপ্রদেশে বাংলায় কথা বলাকে কেন্দ্র করে হামলা, আশঙ্কাজনক অবস্থায় মালদার শ্রমিক!

মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে মারাত্মক হামলার শিকার হলেন মালদার এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার সুরখি থানার শামনাপুর গ্রামে। গুরুতর জখম অবস্থায় ওই শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।আক্রান্ত ব্যক্তির নাম সৈয়দ সেখ (৩৭)। তিনি মালদার কালিয়াচক ১ ব্লকের পাহারপুর গ্রামের বাসিন্দা। পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কয়েক মাস আগে কাপড়ের ব্যবসার কাজে মধ্যপ্রদেশে যান তিনি। পরিবারের দাবি, সেখানেই স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েন সৈয়দ।অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি তাকে ঘিরে ধরে একদল লোক। প্রথমে বচসা, পরে মারধর শুরু হয়। পরিবারের সদস্যদের কথায়, বাংলা ভাষায় কথা বলার জেরে তাকে প্রায়ই অপমান সহ্য করতে হত। সেদিনও সেই কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলেও জানা গেছে।গভীর আঘাত নিয়ে তাকে ভর্তি করা হয়েছে সাগর জেলার বুন্দেলখান্ড মেডিকেল কলেজে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে মালদায় তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী এই অবস্থায় থাকায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সবাই।এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার। পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তের পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের উপর হামলার একাধিক অভিযোগ সামনে এসেছে। এর আগে পুনেতে পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুর ঘটনাও চাঞ্চল্য ছড়ায়। আবার ব্যাঙ্গালুরু-তেও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। পরপর এমন ঘটনায় আতঙ্ক বাড়ছে শ্রমিক মহলে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories