Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ফের কাজ করতে গিয়ে উড়িষ্যায় নৃশংস হিংসার শিকার মালদার এক মুসলিম পরিযায়ী শ্রমিক

উড়িষ্যায় কাজ করতে গিয়ে ভয়াবহ হিংসার শিকার হলেন মালদা জেলার এক মুসলিম পরিযায়ী শ্রমিক। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণেই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি উড়িষ্যার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের নাম আকিউর রহমান, বয়স ১৯ বছর। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর শোভাপুর পঞ্চায়েত এলাকার হেমন্ত মণ্ডল পাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের কথায়, রুজিরোজগারের জন্য আকিউর বেশ কিছুদিন ধরেই উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। সেখানেই কয়েকজন সহকর্মীর সঙ্গে থাকতেন তিনি।পরিবারের অভিযোগ অনুযায়ী, কাজের জায়গায় স্থানীয় কিছু লোক আকিউর ও তার সঙ্গীদের বাংলায় কথা বলতে শোনে। এরপরই তাদের বাংলাদেশি বলে সন্দেহ করে। আকিউর নিজের ভারতীয় পরিচয়পত্র দেখালেও তা মানা হয়নি বলে দাবি। এরপর একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। অভিযোগ, নির্মম মারধরের ফলে আকিউরের হাত ও পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।হামলার পর তার মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও ছিনিয়ে নেওয়া হয়। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েকদিন ধরে কোনও খোঁজ না পেয়ে পরিবার গভীর দুশ্চিন্তায় ভুগছিল। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে, আকিউর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও উড়িষ্যায় একই ধরনের ঘটনায় মুর্শিদাবাদের সুতির এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। একের পর এক এমন ঘটনায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories