Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইভটিজিংয়ের প্রতিবাদে রাস্তায় নামল মালদার মানিকচকের ছাত্রছাত্রীরা

ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার রাস্তায় নামল মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে নিয়ে তারা পদযাত্রা করেন এবং এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। এনায়েতপুর এলাকায় এমন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে বলে জানা যায়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, স্কুল গেটের সামনে কয়েকজন বহিরাগত যুবক স্কুলের ছাত্রীদের সাথে অশালীন ব্যবহার করছিল বলে জানা যায়। এই ঘটনার প্রতিবাদ করলে আক্রান্ত হন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ বদিউজ্জামান। এরই প্রতিবাদে পরের দিন সকালে স্কুলের পড়ুয়ারা একজোট হয়ে পথে নামে। শিক্ষকরাও তাদের সঙ্গে হাঁটেন এই প্রতিবাদ মিছিলে। এনায়েতপুর হাইস্কুল থেকে এনায়েতপুর স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করা হয়। শিক্ষকদের মতে, স্কুলের পরিবেশ নিরাপদ রাখতে ও ছাত্রছাত্রীদের মানসিক শক্তি বাড়াতে এমন পদযাত্রা খুব প্রয়োজন। স্থানীয়রাও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories