Tuesday, October 20, 2026
28 C
Kolkata

মালদার বেহাল রাস্তার কারণে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া বৃদ্ধার ঘটলো মর্মান্তিক মৃত্যু

মালদার হব্বিপুর থানার শ্রীরামপুর এলাকার বেহাল রাস্তা এবার কেড়ে নিল এক বৃদ্ধার প্রাণ। রানী সরেন নামক বছর ৭০ এর ওই বৃদ্ধা কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু গ্রামের রাস্তার এতটাই খারাপ অবস্থা যে তাকে হাসপাতালে নিয়ে যেতে খাটিয়ার সাহায্য নিতে হয় পরিবারকে। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

প্রথমে রানী দেবীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার পর আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় রানী সরেনের। পরিবারের সদস্যদের দাবি, রাস্তাটি ভালো থাকলে সময় মতো চিকিৎসা পেতেন রাণী দেবী। সীমান্তবর্তী গ্রাম রঞ্জিতপুরের এই রাস্তার অবস্থা বহু বছর ধরেই খারাপ। বর্ষাকালে কাদা ও জল জমে যাওয়ায় অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। এই ঘটনার পর প্রশাসনের দিক থেকেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories