Saturday, September 5, 2026
28 C
Kolkata

নদীয়ার বীরনগরে প্রাচীন কবরস্থানে ফুটবল টুর্নামেন্ট! ধর্মীয় অনুভূতিতে আঘাত

নদিয়া জেলার তাহেরপুর থানার বীরনগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি পুরোনো কবরস্থানে ফুটবল খেলার আয়োজন করায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, ২৭ জুলাই স্থানীয় একটি ক্লাব মাইকে ঘোষণা দিয়ে কবরস্থানের ৭৩ শতক জমিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

স্থানীয় মুসলিম বাসিন্দারা এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কবরস্থানের পবিত্রতা নষ্ট বলেই মনে করছেন। তারা বলেন, “কবরস্থান মুসলমানদের কাছে একটি পবিত্র স্থান। সেখানে খেলা আয়োজন করা উচিত নয়।” বসিন্দারা আরও জানান, তারা রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ অফিসারদের জানিয়েছিলেন এবং খেলা বন্ধের দাবি তুলেছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কবরস্থানের জমি দখল করে খেলা আয়োজন করা হয়েছে। তাদের আশঙ্কা, আইন সঠিকভাবে প্রয়োগ না হলে ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটতে পারে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories