Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মালদায় স্কুলের হোস্টেলে রহস্যজনক মৃত্যু! ১৩ বছরের ছাত্রের ঝুলন্ত দেহ, অত্যাচারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরূদ্ধে

মালদার মানিকচকে একটি বেসরকারি স্কুল হোস্টেলে ১৩ বছর বয়সী এক ছাত্রের মৃত্যুতে এলাকায় ছড়ায় চাঞ্চল্য । মৃত ছাত্র শ্রীকান্ত মন্ডল রোজমেরি মিশনারী স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল হোস্টেলের একটি কক্ষে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ শ্রীকান্তের ওপর মানসিক অত্যাচার করেছিল, যা তার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু পরিবার এই দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে শ্রীকান্ত নিজেই আত্মহত্যা করেছে।

ঘটনার পর মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য শ্রীকান্তের দেহ মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। স্কুলের অন্যান্য ছাত্র ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদও চলছে বলে জানা যায়। শ্রীকান্ত গত তিন বছর ধরে এই হোস্টেলেই থাকত। তার সহপাঠীরা জানিয়েছে, আগে থেকে কোনো অস্বাভাবিক আচরণ তারা লক্ষ্য করেনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories