Wednesday, October 21, 2026
27 C
Kolkata

মানুষকে সচেতন করতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ দিবস উদযাপন মালদা ট্রাফিক পুলিশের

মালদা : সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করল জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন।

বুধবার সকাল ১১ টা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া, বিধায়ক রহিম বক্সী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি সহ অন্যান্য আধিকারিকরা।

সেফ ড্রাইভ সেভ লাইফ এই শ্লোগানকে সামনে রেখে মালদা শহরে একটি মিছিলের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। মিছিলে অংশ নেন পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। এর পাশাপাশি ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। বেলুন উড়িয়ে আগামী দুই মাসের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ এর অনুষ্ঠানের সূচনা করা হয়।

পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, শীতের মরসুমে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যায়। সেই কারণে আগামী দুই মাসের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টানা দুইমাস পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করবে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সচেতন করবে মানুষকে। কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশের অভিযান।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories