Friday, March 6, 2026
32.6 C
Kolkata

মালদায় বন্ধুদের সাথে ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল এক তরুণের!

মালদার কালিয়াচকের মোজমপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারাল এক তরুণ। জানা গিয়েছে মৃত যুবকের নাম আমিরুল শেখ (১৮) এবং তার বাড়ি মোজমপুরের মসজিদপাড়া এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আমিরুল তার চার বন্ধুর সঙ্গে গ্রামের পাশের একটি পুকুরে স্নান করতে যায়। স্নানের সময় রিল বানানোর পরিকল্পনা করে তারা। পুকুরের ধারে থাকা একটি গাছের ডালে উঠে পাঁচ বন্ধু মিলে রিল বানাতে শুরু করে। কিন্তু একসঙ্গে পাঁচজনের ওজন গাছের ডাল না নিতে পরাই ডাল ভেঙে পড়ে যায়, আর পাঁচজন একসঙ্গে পুকুরে পড়ে যায়। এরপর চারজন বন্ধু কোনোভাবে ডাঙায় উঠে এলেও, আমিরুল আর উঠে আসতে পারেনি। জানা গিয়েছে, স্থানীয় মানুষজন ছুটে আসে এবং পুকুরে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর জল থেকে আমিরুলের দেহ উদ্ধার করা হয় এবং তাকে দ্রুত সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories