Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদায় পাটখেতে মিলল বস্তাবন্দি পচাগলা দেহ, মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে!

মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত নদীশিক এলাকায় মঙ্গলবার সকালে এক পাটখেত থেকে বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার হয় এবং এই ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন জমির মালিক খেতে গিয়ে এক শিয়ালকে একটি বস্তা টানাটানি করতে দেখায় তার সন্দেহ হয়। তিনি তারপর দেখেন, বস্তার ভিতরে একটি পচাগলা দেহ।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি পচে যাওয়ার প্রথমে বোঝা যাচ্ছিল না এটি পুরুষ না মহিলার দেহ। তবে, দেহের পাশে একটি চুড়ি পাওয়া যাওয়ায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি কোনো মহিলার দেহ।

স্থানীয়দের অনুমান, প্রায় দু’মাস আগে কেউ বা কারা মহিলাটিকে খুন করে পাটখেতে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। শিয়ালের টানাটানিতেই আজ ঘটনাটি সামনে আসে। ঘটনাস্থলে পৌঁছেছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করবে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories