Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সৌদি আরবে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিক বাবরের!

মালদার হরিশ্চন্দ্রপুরের উত্তর কুমেদপুর গ্রামের বাসিন্দা বাবর আক্তার হোসেন (৪০) সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। প্রায় এক মাস আগে তার মৃত্যু হলেও এখনও তার দেহ দেশে ফিরানো হয়নি। বাবরের পরিবার রাজ্য প্রশাসনের কাছে সাহায্যর হাত বাড়ায় জেনি তার শেষকৃত্য সম্পন্ন করা যায়। পরিবারের অভিযোগ, বাবর ২০ মাস আগে সউদিতে গাড়ি চালকের কাজ করতে গিয়েছিলেন। এর আগেও তিনি কয়েকবার বিদেশে কাজ করেছেন। গত ৭ সেপ্টেম্বর রাতে মায়ের সঙ্গে ফোনে শেষ কথা বলেছিলেন বাবর। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের অনুসন্ধান ও গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, বাবর গাড়ি গ্যারেজে রেখে অজানা স্থানে চলে যান। পরে অক্টোবরের প্রথম দিকে মালিক বাবরের মৃত্যুর কথা পরিবারের কাছে নিশ্চিত করেন।

স্থানীয় পুলিশ জানায়, বাবরের দেহ কর্মক্ষেত্র থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়। ভারতীয় দূতাবাসের সহায়তায় পরিবারের লোকেরা সউদি মর্গে বাবরের দেহ খুঁজে পান। ময়নাতদন্তে বাবরের মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে এবং ৮ সেপ্টেম্বর সকালে মৃত্যু হয় বলে জানা যায় রিপোর্টে। অন্যদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ সামিরুল ইসলাম সম্প্রতি পরিবারের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories