Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মন্দির ওহি বানায়েঙ্গে! – দীঘার জগন্নাথ মন্দিরের পরে শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

দিঘার পর এবার শিলিগুড়িতে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। উত্তরবঙ্গ সফর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার দার্জিলিঙের ম্যালে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সমতলেও একটি বড় মহাকাল মন্দির গড়ে তুলতে চান তিনি। শিলিগুড়ির আশেপাশে জমি খোঁজার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে। এই মন্দিরে থাকবে রাজ্যের সবচেয়ে বড় শিবমূর্তি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে এই প্রকল্প, তবে দ্রুত তা বাস্তবায়ন করতে চান তিনি। দিঘার জগন্নাথধাম-এর মতোই একটি ট্রাস্ট তৈরি করে এই মহাকাল মন্দির নির্মাণের কাজ হবে। একইসঙ্গে শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে।

মুখ্যমন্ত্রীর এমন কার্যকলাপে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। বিরোধীদের দাবি মন্দির নির্মাণ করে আরও বেশি করে ধর্মীয় রাজনীতিকে উস্কে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে পশ্চিমবঙ্গের প্রথম সারির এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের এক মন্ত্রী বলেন, “মুসলিম ভোট আমাদের ফিক্সড ডিপোজ়িট করা আছে। কারেন্ট অ্যাকাউন্টের ভোটটা ঠিকঠাক রাখতে পারলেই চিন্তা নেই|” এই মন্তব্যের উপর ভিত্তি করে এখন প্রশ্ন ওঠে, তবে কি হিন্দু ভোটকে আরো বেশি করে সুনিশ্চিত করতে চাইছে তৃণমূল সরকার? রাজ্যে প্রতিনিয়ত সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থা এবং অপমানের শিকার হতে হচ্ছে। এই ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন প্রশাসন। এমন আবহে কিভাবে, মুসলিম ভোট নিয়ে এত বেশি আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস?

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories