Sunday, October 18, 2026
27 C
Kolkata

আত্মহত্যা মমতা ব্যানার্জীর ভাইঝির! চাকরিহারা বৃষ্টির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মঙ্গলবার উদ্ধার হল বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। বাড়ির দোতলার বারান্দা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরে দেহ পাঠানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

পরিবারের দাবি, গত চার-পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। চিকিৎসাও চলছিল। ইদানীং বেশির ভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং পরিবারের লোকজনের সঙ্গেও খুব একটা কথা বলতেন না। আরও একটি সূত্রের দাবি, তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। সেই বিষয়েও তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গিয়েছে।

বৃষ্টি মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। নীহার একসময় রামপুরহাট-১ ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন।

বৃষ্টি স্থানীয় একটি স্কুলে গ্রুপ সি কর্মী হিসেবে কাজ করতেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর নামও উঠে আসে। তদন্তকারী সংস্থার দাবি ছিল, গ্রুপ সি পরীক্ষার বহু OMR শিটে কারচুপির প্রমাণ পাওয়া গিয়েছিল। সেই তদন্তের জেরে আইনি প্রক্রিয়ার পর চাকরি হারান বৃষ্টি।

চাকরি চলে যাওয়া এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—এই দুই বিষয় তাঁর উপর কতটা প্রভাব ফেলেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে কুসুম্বা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories