Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মিটিং-মিছিল নিষিদ্ধ কেষ্টর নামে, কোর কমিটির বৈঠকেই অনুব্রতকে ফোন মুখ্যমন্ত্রীর

বীরভূম জেলা রাজনীতিতে ফের উত্তেজনা। সদ্যই জেলা সভাপতির পদ থেকে অপসারিত অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন নির্দেশ এল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। রবিবার জেলার কোর কমিটির বৈঠক চলাকালীনই আচমকা ফোন করেন মমতা। ফোনে অনুব্রতকে জানিয়ে দেন, আগামী দিনে তিনি আর বীরভূমে কোনও মিটিং-মিছিল ডাকতে পারবেন না। যদি কোনও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করতে হয়, তবে তা করবেন দলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুক্রবার অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়। শুধু পদচ্যুতিই নয়, বীরভূমে জেলা সভাপতির পদটিও তুলে দেওয়া হয়। এর ফলে দলীয় সংগঠনের দায়িত্ব পড়ে কোর কমিটির উপর। এরপর রবিবার ডাকা হয় জেলার কোর কমিটির বৈঠক। দীর্ঘ প্রায় দু’মাস পর এই বৈঠক বসে। এর আগে, অনুব্রত-বিরোধী হিসেবে পরিচিত কোর কমিটির সদস্য কাজল শেখ প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন এই বৈঠক না হওয়া নিয়ে। সেই পটভূমিতে অনুব্রতর উপস্থিতি নিয়ে সন্দেহ থাকলেও, নির্ধারিত সময়েই তিনি বৈঠকে যোগ দেন। আর সেই বৈঠক চলাকালীনই আসে নেত্রীর ফোন।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে আলোচনার বিষয় ছিল জেলার তিনটি মহকুমায় পূর্বনির্ধারিত মিছিলের পরিকল্পনা। জানা যায়, অনুব্রত এই কর্মসূচির ঘোষণা করেন জেলা সভাপতির পদে থাকার সময়। এ প্রসঙ্গে কোর কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে এই কর্মসূচির বিষয়ে জানতে চান। তাঁকে জানানো হয়, কোর কমিটি সেই কর্মসূচিতে অনুমোদন দিয়েছে। এরপরেই দলনেত্রী শর্তসাপেক্ষে সম্মতি জানান। তবে পরিস্কার করে দেন, ভবিষ্যতে অনুব্রত মণ্ডল আর কোনও সভা বা মিছিল ডাকবেন না।

বৈঠক শেষে জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, ২৪ মে রামপুরহাট, ২৫ মে বোলপুর এবং ২৬ মে সিউড়িতে বড় মিছিল হবে। সেই কর্মসূচি নিয়ে কোর কমিটিতে আলোচনা হয় এবং তার অনুমোদন দেওয়া হয়।’’ আশিস আরও জানান, এ বার থেকে প্রতি মাসে দু’বার করে কোর কমিটির বৈঠক হবে। পরবর্তী বৈঠক হবে ১৪ জুন সিউড়িতে এবং ২৮ জুন বোলপুরে।

এই বৈঠক ঘিরে দলের অভ্যন্তরীণ বিভাজনের প্রশ্নে আশিস জানান, ‘‘এখন আর কোনও বিভাজন নেই। কোর কমিটির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী দল চলবে।’’ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জেলা রাজনীতিতে এই ঘটনার তাৎপর্য যথেষ্ট বলেই রাজনৈতিক মহলের অভিমত। অনুব্রতকে কার্যত ‘পাশ কাটিয়ে’ নেতৃত্ব যে কোর কমিটির উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories