Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

গান্ধীজির নাম বাদ দেওয়ার অভিযোগে সরব মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রকে নিশানা করে তীব্র কটাক্ষ

এসআইআর শুনানি পর্বকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বড় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তার বক্তব্যে উঠে আসে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং পরিচয় বদলে দেওয়ার অভিযোগ।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে দেশের অতীতকে মুছে দেওয়ার চেষ্টা করছে। তিনি বিশেষ করে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের প্রসঙ্গ টেনে আনেন। আগে এই প্রকল্পটি মহাত্মা গান্ধীর নামে পরিচিত ছিল। সম্প্রতি সংসদের অধিবেশনে কেন্দ্র সেই নাম বদল করেছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কাজের দিন সংখ্যা বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। তবে গান্ধীর নাম সরিয়ে দেওয়াকে মেনে নিতে পারছেন না বিরোধীরা।

সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহাত্মা গান্ধীর অবদান অস্বীকার করা হচ্ছে। তার অভিযোগ, একটি বিশেষ আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য ইতিহাস বদলের চেষ্টা চলছে। তিনি কটাক্ষ করে বলেন, গান্ধীর নাম সরিয়ে অন্য নাম জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, দেশের শাসন ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক মনোভাব বাড়ছে। প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রেখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলার মানুষকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আর কতদিন রাজ্যের সম্মান ক্ষুণ্ণ করা হবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মহাত্মা গান্ধীর মতো মনীষীদের অবদানকে অসম্মান করা হলে বাংলা তা মেনে নেবে না। একই সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, কেন্দ্রের যে কোনও সিদ্ধান্ত যা মানুষের স্বার্থের বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে বাংলা লড়াই চালিয়ে যাবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories