Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দলবদলুদের দলে ফিরিয়ে নিতে চান মমতাময়ী

ভোটের আগে তৃণমূল ছেড়ে একাধিক নেতানেত্রী নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে। তাঁদের ‘বিশ্বাসঘাতক’, ‘গদ্দার’ ‘আপদ’ বলে বারংবার আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট ফুরাতেই  দলবদলুদেরই স্বাগত জানালেন তৃণমূল নেত্রী। বললেন,”আসতে কে বারণ করেছে! আসলে ওয়েলকাম।”লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং,সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিকরা। একুশের ভোটের আগে তো রীতিমতো ‘যোগ-উৎসব’ শুরু হয়েছিল। প্রতিদিনই পদ্মফুল হাতে দেখা গিয়েছে ঘাসফুলের কাউকে না কাউকে। দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, বৈশাখী ডালমিয়া ও সব্যসাচী দত্তরা।ভোট-প্রচারে দলত্যাগীদের ‘গদ্দার’,’বিশ্বাসঘাতক’দের দলে নেওয়া হবে না বলে জানিয়েছিলেন মমতা। কিন্তু ভোট মেটার পর সৌজন্য দেখালেন তিনি। সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে এনিয়ে প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ”আসুক না। আসতে কে বারণ করেছে! আসলে ওয়েলকাম।”

মুখ্যমন্ত্রীর ডাকে কেউ সাড়া দেবেন না বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,”এর আগেও মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন। যদিও কেউ সাড়া দেয়নি। আমার মনে হয় না কেউ সাড়া দেবে! বিজেপিতে তাঁরা কাজ করছেন। যেভাবে অত্যাচারিত হয়ে এসেছেন, তাঁরা ফিরে যাবেন বলে মনে হয় না।”

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories