Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মমতা ব্যানার্জির লন্ডন সফরে বিঘ্ন ! পশ্চিম লন্ডনের বিদ্যুৎকেন্দ্রে ভয়ংকর অগ্নিকাণ্ড : হিথরো বিমানবন্দর অচল

পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথরো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রয়েছে। এই ঘটনার জেরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এদিন প্রায় ১,৩৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া, লন্ডনের পশ্চিমাঞ্চলের ১৬,০০০ বাসভবনেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

এই অচলতার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তরাজ্য সফরের পরিকল্পনায়। মূলত শনিবার সকালে কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাঁর। তবে হিথরোতে শনিবার ফ্লাইট পরিষেবা কতটা স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। রাজ্য সরকার সূত্রে খবর, বিকল্প হিসেবে গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে। এদিকে, হিথরো কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মাত্র ৮টি ফ্লাইটের অনুমতি দিয়েছে।

মুখ্যমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, লন্ডনে সোমবার ভারতীয় হাইকমিশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ, মঙ্গলবার বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে ফ্লাইট বিলম্বের কারণে তাঁর কর্মসূচির পুনর্নির্ধারণ দেখা দিতে পারে। শুক্রবার লন্ডন থেকে কলকাতা ফেরার কথাও রয়েছে তাঁর, যা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিমানবন্দর বন্ধ থাকায় হিথরোতে ভ্রমণকারী শত শত যাত্রী অসুবিধার মুখে পড়েছেন। অনেকেই বিকল্প ফ্লাইট বা বিমানবন্দর খোঁজার চেষ্টা করছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও, এখনও স্বাভাবিক যাত্রীসেবা ফিরতে সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories