Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ঘোষণা হল পরীক্ষার তারিখ, জুলাইয়ে উচ্চ মাধ্যমিক, আগস্টে মাধ্যমিক, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা আবহে কেন্দ্র সরকার যখন মাধ্যমিক এবং উচ্চ মধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিয়ে বদলে প্র্যাক্টিকাল পরীক্ষা নাম্বারকে সামনে রেখে ফল বের করার সিদ্ধান্ত নিলো ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থগিত হয়ে যাওয়া মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন,মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসে। জুলাইয়ের শেষ সপ্তাহে নেওয়া হবে উচ্চমাধ্যমিক।

বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উচ্চমাধ্যমিকের পর ভরতির বিষয় থাকে, সেই দিক বিবেচনা করে চলতি বছরে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্ন থানায় রাখা হয়। স্কুলের থেকে থানার দূরত্ব বেশি হলে নিকটবর্তী প্রশাসনিক ভবনে প্রশ্নপত্র রাখার কথা জানিয়েছেন তিনি।

মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আগষ্টের দ্বিতীয় সপ্তাহে। পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলোর ক্ষেত্রে পূর্বের রেজাল্টের ভিত্তিতে নম্বর দেবে স্কুল। কমানো হবে পরীক্ষার সময়ও। যেহেতু প্রশ্নপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, সেই কারণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ণমানের অর্ধেক নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।

Courtesy: banglarjanorob

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories