Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এবার স্কুলের পোশাক নীল-সাদা সঙ্গে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো, ক্ষোভ বিভিন্ন মহলে

এনবিটিভি ডেস্কঃ  প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলের পোশাক হবে নীল-সাদা রঙের। সঙ্গে পোশাকের সাথে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। সরকারী ও আধা-সরকারী সমস্ত স্কুলে নীল-সাদা পোশাক বাধ্যতামূলক করে দেওয়ার ঘোষণা করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।

 রাজ্যর মুখ্যমন্ত্রী হিজাব নিয়ে মুখ না খুললেও  সু কৌশলে এই ড্রেস কোড কেন নিয়ে আসছেন?  ইউনিফর্ম যখন বাধ্যতা মূলক করা হবে তখন হিজাব পরা বন্ধ হয়ে যাবে স্বাভাবিক ভাবে। দেশের বিভিন্ন প্রান্তে যখন হিজাব নিয়ে সরগল পড়ে গিয়েছে তখনই মুখ্যমন্ত্রীর কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

  সূত্রে জানা যায়, ছাত্রদের জন্য নীল প্যান্ট ও সাদা জামা। ছাত্রীদের জন্য নীল-সাদা কামিজ ও শাড়ি। প্রতি পোশাকে থাকবে রাজ্য সরকারের ‘বিশ্ববাংলা’র লোগো।   

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ।

এদিকে নীল-সাদা পোশাক ঘোষণা করার পরেই তীব্র বিরোধিতা করতে দেখা যায় বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের দাবী, রাজ্য সরকার পড়ুয়াদের পোশাক দেওয়ার সাথে-সাথে নিজের রাজনৈতিক প্রচারও করে নিচ্ছেন। খুব ঠাণ্ডা মাথায় স্কুলের পড়ুয়াদের নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক।  অনেক স্কুলে একশো বছরেরও বেশি সময় ধরে ড্রেস কোড রয়েছে। সেগুলিকে শেষ করে দেবে এই নীল-সাদা ড্রেসের নিয়ম।

 সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে একাধিক শিক্ষক সংগঠন। আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, কারো ব্যক্তিগত পছন্দ আছে, সেগুলি রাজ্য সরকার কেন দেখছেন না। ছাত্রসমাজের পাশাপাশি শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক খেলা। এটা কোন ভাবে মেনে নেওয়া হবে না বলে জানান শিক্ষক সংগঠন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories