Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রাজনীতির মাঠ ছাড়ার ইঙ্গিত প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের

এনবিটিভি ডেস্কঃ প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ রবিবার জম্মুর এক বক্তব্য মঞ্চে রাজনীতি ছেড়ে দেওয়ার পূর্বাভাস জানিয়ে বলেন, রাজনৈতিক জীবনের বিগত ৪৭ বছরে ১.৫ লক্ষেরও বেশি বক্তৃতা দিয়েছি, তবে আমি আজ রাজনৈতিক বক্তৃতা দেব না, কারণ ভারতের রাজনীতি এতটাই কুৎসিত হয়ে উঠেছে যে মাঝে মাঝে সন্দেহ করতে হয় আমরা মানুষ কিনা।

রবিবার অনুষ্ঠানে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বলেন, রাজনৈতিক দলগুলি সমাজে পরিবর্তন আনার ক্ষমতা সম্পর্কে তাঁর গুরুতর আপত্তি রয়েছে। কঠিন সময়ে নাগরিক সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের কিন্তু তা পালন করছে না। তিনি আরও বলেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার এবং সমাজসেবায় আরও সক্রিয়ভাবে জড়িত হওয়ার আকাঙ্ক্ষা তার প্রায়ই থাকে।

তবে এদিনের এই সমস্ত ইঙ্গিত কি রাজনীতি ছেড়ে দেওয়ার পূর্বাভাস? তার উত্তর পেতে সময়ই বলে দেবে।  

রবিবার জম্মুর অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন জম্মু ও কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র অ্যাডভোকেট এম কে ভরদ্বাজ। চেম্বার অফ কমার্সের সভাপতি অরুণ গুপ্ত, জম্মু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আরআর শর্মা এবং আরডি শর্মা, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আসলাম গনি সহ সমাজের সর্বস্তরের এবং রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা আজাদ সম্মাননা পাওয়ার জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories