Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

নিজের গাটের টাকা খরচ করে কচ্ছপ কিনে গঙ্গায় ছেড়ে দিল যুবক

সুরজিত দাস, নদীয়াঃ তিনটি কচ্ছপকে টাকা দিয়ে কিনে জেলেদের হাত থেকে উদ্ধার করে নিজের ঘরে লালন-পালন করে সে গুলোকে নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গাবক্ষে ছেড়ে দিল নবদ্বীপ স্বরুপগঞ্জের এক যুবক। তার এই মানসিকতায় স্বাভাবিকভাবেই বাহবা দিচ্ছে এলাকাবাসী। প্রায় মাস দেড়েক আগে দেড় হাজার টাকা দিয়ে তিনটি ছোট কচ্ছপ জেলেদের কাছ থেকে কিনে রেখেছিলেন মিষ্টান্ন ব্যবসায়ী মিঠুন ঘোষ। কচ্ছপ গুলোর খাবার দাবারের জন্য অনলাইনে অর্ডার দিয়ে প্রতিনিয়ত খাইয়ে সে গুলোকে বড় করেছে মিঠুন। যখন একটু বড় হয়েছে কচ্ছপ তিনটি তখনই সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির পাশেই ভাগীরথী নদী আর সেই নদীতে ছাড়বেন। আজ ছেলেকে সাথে নিয়ে ভাগীরথী নদীতে ৩ টি কচ্ছপ ছেড়ে দিলেন। মিঠুন বাবুর সাফ কথা সেদিন আমি না কিনে রেখে দিলে জেলেরা বাজারে গিয়ে বিক্রি করতো এবং সে গুলোকে হয়তো কেউ খেয়ে ফেলত। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এসব অত্যন্ত জরুরি আর তাই সেই চিন্তা করেই নিজে সেগুলো কে কিনে প্রায় দেড় মাস যাবৎ খাইয়ে দাইয়ে বড় করে আজ তাদের আপন ঠিকানায় ছেড়ে দেওয়া হলো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories