Friday, March 6, 2026
22.2 C
Kolkata

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বাদাম ভেবে বিষ্ফল খেয়ে গুরুতর অসুস্থ ১১ জন শিশু

মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১১ জন শিশু। জানা গেছে, অসুস্থ সব শিশুই মন্দিরবাজারের বলদেবপুর এলাকার বাসিন্দা। এদিন সকালে শিশুরা একসঙ্গে খেলাধুলো করছিল। খেলার সময় রাস্তার পাশে একটি গাছে বাদামের মতো দেখতে ফল নজরে আসে তাদের। কিছু না বুঝেই শিশুরা সেই ফল খেয়ে নেয়। ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুদের শরীরে সমস্যা দেখা দেয়। একে একে বমি, পেটব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ শুরু হয়। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দ্রুত শিশুদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা সবাইকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষাক্ত ফল খাওয়ার কারণেই শিশুরা অসুস্থ হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে তারা এবং সবার অবস্থাই এখন স্থিতিশীল। এই ঘটনায় পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীরাও চিন্তিত।স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে বা খোলা জায়গায় থাকা অচেনা ফল শিশুদের থেকে দূরে রাখা জরুরি। চিকিৎসকরাও পরামর্শ দিয়েছেন, শিশুদের বাইরে খেলাধুলোর সময় বিশেষভাবে নজরদারি করতে হবে এবং অজানা কোনও ফল কখনও খেতে দেওয়া যাবে না। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবু এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories