Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

‘জিহাদী’ আব্দুল কালাম পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিলেন, বললেন গাজিয়াবাদের মন্দিরের সেই পুরোহিত নরসিংহনন্দ ত্যাগী

নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি মন্দিরের ঢুকে জল পান করার গর্হিত অপরাধে নিরীহ এক মুসলিম যুবককে বেধড়ক মারধর করে শিরিঙ্গি যাদব নামক এক উগ্রবাদী। পরবর্তীতে পুলিশের হাতে গ্রেফতার হয় ওই যুবক। কিন্তু লজ্জাজনকভাবে সেই যুবকের পক্ষ সমর্থন করে তার গুরু বলে নিজেকে পরিচয় দেন ওই মন্দিরের প্রধান পুরোহিত নরসিংহনন্দ ত্যাগী। এমনকি তিনি এই গর্হিত অমানবিক পাশবিক কর্মকাণ্ডের জন্য তার শিষ্য শিরিঙ্গী যাদবকে প্রশিক্ষণ দিয়েছিলেন বলেও তিনি স্বীকার করেন। এবার তিনি অভিযোগ করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং দেশের স্বনামধন্য পরমাণু বিজ্ঞানী ও মিসাইল ম্যান নামে খ্যাত এপিজে আব্দুল কালাম এর বিরুদ্ধে। তার মতে এপিজে আবদুল কালাম ছিলেন একজন জিহাদী যিনি শুধুমাত্র মুসলিমদের তোষণকেই প্রাধান্য দিয়েছিলেন।

এছাড়াও তিনি বলেন, ডিআরডিও প্রধান থাকা অবস্থায় এপিজে আবদুল কালাম পাকিস্তানকে ভারতের পরমাণু প্রযুক্তি গোপনে সরবরাহ করেছিলেন। তিনি আরো একধাপ এগিয়ে গিয়ে বলেন, কোনো মুসলিম যত উঁচু স্তরে থাকুক ভারতবর্ষকে ভালোবাসে না, তার মধ্যে দেশপ্রেম থাকেনা। এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি ভবনের কোন এক গোপন কক্ষে নাকি সারাক্ষণ শুধু মাত্র মুসলিমদের অভিযোগ শোনার জন্যই তিনি অপেক্ষা করতেন বলে ও অভিযোগ করেছেন এই পুরোহিত। আশ্চর্যজনক হলেও সত্যি এত ভিত্তিহীন মিথ্যা বানোয়াট এবং সাম্প্রদায়িক উত্তেজনা প্রণোদিত অভিযোগ এবং অপবাদ আরোপের পর এই গেরুয়া উগ্রপন্থী এখনো পুলিশের নজরে নিষ্পাপ নিরীহ। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উত্তর প্রদেশের পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories