Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মাসুদের মুখপাত্র নিহত, পঞ্জশীরের রাজধানীতে প্রবেশ তালিবানের, আলোচনার প্রস্তাব মাসুদের

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা আহমেদ মাসুদের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি এবং আহমাদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালিবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।আহমাদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্ট রবিবার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ফ্রন্ট এখনও পাঞ্জশির উপত্যকায় তালিবানের আধিপত্য মেনে নেয়নি।

ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমাদ শাহ মাসুদের এক সময়কার প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়ের সাবেক সভাপতি। ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন।

উত্তরের জোটের মোট চারজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর কথা রবিবার টুইটারে জানিয়েছেন তিনি। পাঞ্জশির উপত্যকায় তালিবানের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য বার্তা দিয়েছিলেন ফাহিম। গত মাসে তিনি বলেছিলেন, ‘শুধু একটি প্রদেশ নয়, আমরা গোটা আফগানিস্তানের জন্য লড়াই করছি। আমরা আফগান, নারী ও সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে উদ্বিগ্ন। তালিবানকে অধিকার এবং সাম্যের নিশ্চয়তা দিতে হবে।’’ বিশ্বের অন্য দেশগুলো তালিবানকে আলোচনার টেবিলে আনবে বলে গত মাসে আশা প্রকাশ করেছিলেন তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories