Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ভ্যালেন্টাইন্স দিনে গণবিবাহের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোয় ফেরা’র

কলকাতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আলোয় ফেরার উদ্যোগে আয়োজিত ভ্যালেন্টাইন্স দিনে ৩৬ জোড়া যুবকযুবতীর বিবাহিত জীবনে সূচনা হয়। উত্তর কলকাতার অন্তর্গত কলকাতা কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ইন্দিরা পার্কে ৩৬ জোড়া গণবিবাহ সম্পন্ন হয়। এই গণবিবাহে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সাঁওতাল ও অন্যান্য সম্প্রদায়ের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭২ জন অসহায় যুবকযুবতী নতুন জীবনের সূচনা করে। আলোয় ফেরার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা কর্পোরেশনের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদারের উদ্যোগে ১০ তম বছরে পদার্পণ করল এই গণবিবাহ অনুষ্ঠান। উক্ত গণবিবাহ অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ ও উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কলকাতা কর্পোরেশনের সহমহানাগরিক অতীন ঘোষ, বেলগাছিয়াকাশীপুর বিধানসভার বিধায়ক মালা সাহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। আলোয় ফেরার সম্পাদক গৌতম হালদার সাংবাদিকদের জানান যে এবছর করোনার প্রভাবের জন্য ছোট করে গণবিবাহে আয়োজন করা হয়েছে এবং সারাবছর সাধারণ মানুষের জন্য এই সংগঠন নানান ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে থাকে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories