Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মঠবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জালিস মাহমুদ,

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় “নিরাপদ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ বুধবার(২৫ নভেম্বর) সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে পাঁচ জন শারীরিক প্রতিবন্ধী’র হাতে উপহার হিসেবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক। এ ছাড়া দক্ষিণ মিঠাখালী আরব আলী মোক্তার বাড়ি জামে মসজিদ সংস্কারের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপত্বিতে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের সমনান্বয়ক শিবাজী মজুমদার শিবু, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, আবুল কালাম আজাদ, জামাল এইচ আকন, মনির আকন, শুভানুধ্যায়ী বিদ্যুৎ সাওজাল, বাদল কৃষ্ণ হাওলাদার টুটুন প্রমুখ।
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের শুভানুধ্যায়ী, তুষার আহমেদ মিলন, পলাশ হাওলাদার, মেহেদী মাহাথীসহ অনেকে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি (সৌদি প্রবাসী) কামরুল হাসান লিটন তার মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের সেবায় বদ্ধ পরিকর। আমাদের সাধ্যানুযায়ী স্বল্প পরিসরে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার উপহার দিয়েছি। আশারাখি, নিরাপদ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অত্র কর্মসূচিতে যারা শ্রম, সময়, মেধা, অর্থ দান করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের সার্বিক মঙ্গলের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, নিরাপদ সংগঠন দীর্ঘদিন যাবৎ মঠবাড়িয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষকে মানবিক সহায়তা করে আসছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories