Saturday, September 5, 2026
28 C
Kolkata

“মানুষের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্বেষ নয়, বরং সৃষ্টির প্রতি সেবার মানসিকতাই হওয়া উচিত আসল ধর্ম”: মাওলানা আজমতুল্লাহ সিদ্দিকী

রবিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চড়ুইগাছি জামে মসজিদ প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে বাংলার (ফুরফুরা দরবার শরীফ) কর্মী সম্মেলন ও ২৯তম বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব শাহ সুফি মাওলানা মুফতি মুহাম্মদ আজমতুল্লাহ সিদ্দিকী মূল বক্তা ছিলেন।

মাওলানা আজমতুল্লাহ সিদ্দিকী বলেন, “মানুষের মধ্যে পারস্পরিক হিংসা-বিদ্বেষ নয়, বরং সৃষ্টির প্রতি সেবার মানসিকতাই হওয়া উচিত আসল ধর্ম। স্বামী বিবেকানন্দের ভাষায়, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। ইসলাম ধর্মও ভালোবাসা এবং পরধর্ম সহিষ্ণুতার গুরুত্বের উপর জোর দেয়।” তিনি আরও বলেন, “ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে আমাদের ঐতিহ্যবাহী সম্প্রীতি ও সামাজিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে একদল স্বার্থান্বেষী মানুষ।” জমিয়তে উলামায়ে বাংলা, যা শতাব্দী প্রাচীন একটি সংগঠন, ইসলামের ঐতিহ্য রক্ষা ও সৃষ্টির সেবায় নানা কর্মসূচি গ্রহণ করে আসছে। বক্তারা সবাই রাসূল মুহাম্মদ (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে মানবসেবায় কাজ করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories