Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাগরিকত্ব প্রমাণ নিয়ে উদ্বেগে মতুয়া সম্প্রদায়, লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত নেতা শান্তনু ঠাকুর

এসআইআর, এনআরসি ও সিএএ–র জটিলতা ঘিরে মতুয়া সমাজে এখন গভীর দুশ্চিন্তা। অনেকেরই মনে প্রশ্ন—ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে নতুন কোনও বিপদ এসে পড়বে কি না। এই অবস্থায় সম্প্রদায়ের একাংশের অভিযোগ, যাঁদের রাজনৈতিক উত্থান মতুয়াদের সমর্থনের ওপর দাঁড়িয়ে, সেই নেতারাই আজ সমস্যার সময় মুখ ফিরিয়ে নিয়েছেন।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরে দেখা গেছে পরিবারের সঙ্গে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে খোশমেজাজে ছবি তুলতে। এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগল পড়ে গেছে। অনেকেই বলছেন, পরিবার-পরিজনসহ লন্ডনের আরাম-আয়েশে সময় কাটাচ্ছেন—আর এদেশে তাঁরই মানুষগুলো পথ হারিয়ে দিশেহারা।

এর আগেও শান্তনু ও তার ভাই সুব্রত ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নাগরিকত্ব দেওয়ার নামে মানুষের থেকে টাকা তোলার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories