Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বাংলাদেশে গ্রেফতার মাওলানা মামুনুল, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

নিউজ ডেস্ক : নিজের স্ত্রীর সঙ্গে বেড়াতে বেরিয়ে নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও জনপ্রিয় মুসলিম ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় মামুনুল হককে কিছু ব্যক্তি জেরা করছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি নারী নিয়ে রিসোর্টে এসেছেন কেন, তার স্ত্রীকে কবে বিয়ে করেছেন, কিভাবে বিয়ে করেছেন ইত্যাদি। জবাবে মামুনুল হক বলেন, উনি আমার স্ত্রী। তাকে আমি বিয়ে করেছি ২ বছর আগে। তার কাছে প্রমাণ আছে বললেও তাকে জেরা করে যাচ্ছে আওয়ামীলীগ কর্মীরা।

উনি তার স্ত্রীর নাম বলেন আমিনা তাইয়েবা। তবে স্ত্রীর বাড়ি কোথায় তা বলতে রাজি হননি। তিনি দাবি করছেন তার স্ত্রীকে নিয়ে তিনি এখানে বেড়াতে এসেছেন।
এদিকে মামুনুল হককে আটকের পর সেখানে ভিড় জমায় সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা। একটি ভিডিওতে মামুনুল হককে লাঞ্ছিত করতেও দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ হাজির হয়েছেন। এছাড়া সেখানে উপস্থিত হয়েছেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি)। ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা বাংলাদেশ। বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হয়ে গিয়েছে বলেও খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, মামুনুল ইসলামের মুক্তির আগে পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories