Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ট্রাম্পকে ফোন করে, মুখের উপর তার কার্যকলাপের তীব্র নিন্দা জানানোর স্পর্ধা দেখালেন মেয়র মামদানি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করলেন নিউইয়র্কের নব-নিযুক্ত মেয়র জোহরান মামদানি। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাকে ঘিরে ট্রাম্পের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে মামদানি স্পষ্টভাবে বলেন, “সার্বভৌম কোনও দেশে হামলা যুদ্ধের সামিল, এবং ট্রাম্প সেই যুদ্ধেরই অংশ।”

মামদানির অভিযোগ, লাতিন আমেরিকার দেশগুলিতে মার্কিন হস্তক্ষেপের নীতি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় নিউইয়র্ক শহরের বহু বাসিন্দা সরাসরি প্রভাবিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিউইয়র্কে বসবাসকারী হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিকের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেয়র।

তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। যদিও সেই কথোপকথন খুব দীর্ঘ ছিল না, তবু তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মামদানি বলেন, “আমি স্পষ্ট করে বলেছি, এই ধরনের সামরিক আগ্রাসন মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।”

উল্লেখ্য, শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে এখনও সরকারি ভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগেও ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে তাঁর নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন মামদানি। এবার সরাসরি সাংবাদিক সম্মেলনে একই সুরে কথা বললেন তিনি। তবে একই সঙ্গে মেয়র স্বীকার করেছেন, বিদেশনীতি নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর তাঁর সরাসরি কোনও নিয়ন্ত্রণ নেই। তবুও নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাকেই তিনি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এই মন্তব্যের পর আমেরিকার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories