Saturday, September 5, 2026
28 C
Kolkata

স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের দাদাগিরি! অপমানিত বিভাগীয় প্রধান মেহবুবার রহমান

হাসপাতালে তৃণমূল বিধায়কের দাদাগিরি! স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে গিয়ে সস্ত্রীক দাদাগিরি করতে দেখা গেল, কাঞ্চন মল্লিককে। উত্তর পারার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আউটডোরে ভিড় হওয়ার কারণে, মেজাজ হারিয়ে হাসপাতালের বিভাগীয় প্রধানকে রীতিমত হুমকি দেন, শুধু তাই নয় প্রধানের সঙ্গে করা হয় দুর্ব্যবহার। বিভাগীয় প্রধানকে কাঞ্চন মল্লিক বদলি করে দেবেন, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে।

ওই সময় হাসপাতালে উপস্থিত বাকি রোগীর পরিবার-পরিজনরা ঘটনার তীব্র নিন্দা
করে প্রতিবাদে সরব হন। স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমান ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যবহার তার খুব খারাপ লেগেছে। কাঞ্চন মল্লিক যেভাবে কথা বলেছেন, সেই ভাবে কখনোই একজন ডাক্তারের সঙ্গে কথা বলা যায় না। ঘটনার অভিযোগ করে মেহবুবার রহমান হায় অথরিটিকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে এখনো পর্যন্ত উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories