Sunday, October 18, 2026
28 C
Kolkata

মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের অরিত্র, পাশের হার ৯৬.৫৯ শতাংশ, কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ

এনবিটিভি ডেস্ক: এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টটিটিউশন থেকে প্রথম হয়েছে অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় হয়েছে দু জন। ৬৯৩ নম্বর পেয়ে বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে তিনজন। পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র, বাঁকুড়ার সৌম্য পাঠক ও রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, সাফল্যের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। মোট ৯৬.৫৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। তারপরেই পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা ৯০.৬০ শতাংশ এবং হাওড়া ৮৭.৬৩ শতাংশ। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছে।

গত বারের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কমলেও, ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ বছর ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন ছাত্র পরীক্ষায় বসে। মেয়েদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন। পরীক্ষার ১৩৯ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল। এবার মার্কশিট দেওয়ার জন্য এক সপ্তাহ সময় নিয়েছে পর্ষদ। স্কুলগুলি সংক্রমণমুক্ত করা হলে সবাইকে কোভিড নিয়ম মেনে মার্কশিট সংগ্রহ করতে অনুরোধ অভিভাবকদের। ২২ তারিখ থেকে মার্কশিট দেওয়া শুরু হবে।

মাধ্যমিকের ফল জানা যাবে যে সব ওয়েবসাইটে– www.wbbse.org, http:/wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.schools9.com, www.jagranjosh.com, www.vidyavision.com, www.results.shiksha, www.fastresult.in।
এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে। রোল এবং মোবাইল নম্বর www.exametc.com ওয়েবসাইটে আগে থেকে পাঠালে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই রেজাল্ট জানা যাবে।

Hot this week

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

Topics

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories