Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাল ওষুধ ও স্যালাইনকে সামনে রেখে ফের বিজেমূল তত্ত্বতে শান দিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি

ফের বিজেমূল তত্ত্বকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। মালদার সভা থেকে “তৃণমূল হটাও, বিজেপি তারাও” এই ডাকে সোচ্চার হল বামেরা। বক্তৃতার মধ্যে দিয়ে মীনাক্ষী মুখার্জী জনসমক্ষে ED এর রেড-কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। ED এর রেড চলাকালীন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আইপাকের অফিসে পৌঁছে যাওয়া, সম্পূর্ণ দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন মীনাক্ষী মুখার্জী।

কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোল ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যের বিভিন্ন প্রকার ওষুধ সংক্রান্ত সতর্কতা জারি করেছে। তা সত্ত্বেও এ রাজ্যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জাল ওষুধ ও জাল স্যালাইনের চোরা ব্যবসা। এই প্রসঙ্গেই সভা মঞ্চ থেকে মীনাক্ষী মুখার্জী বলেন, “জাল স্যালাইনের জন্য, আমাদের পোয়াতি মায়েরা হসপিটালের আইসিইউতে ভর্তি হয়ে গেছিল।” জাল ওষুধ ও স্যালাইনের থেকে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। মীনাক্ষীর দাবি, যেসব ব্যবসা দারের কাছ থেকে তৃণমূল ও বিজেপি ইলেক্টোরাল বন্ডের টাকা তুলেছে, তারাই বানাচ্ছে জালসা লাইন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories