Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মেগা-ধাক্কা গেরুয়া শিবিরে! তৃণমূলে যোগ দিলেন মোদির প্রাক্তন মন্ত্রী ও সাংসদ বাবুল সুপ্রিয়

নিউজ ডেস্ক : গত কয়েক মাসের মহা নাটকের অবসান। এবার তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। ক্যামাক স্ট্রিটের অফিসে বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।শুক্রবার সন্ধ্যা বেলায় বাবুল সুপ্রিয় নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কেন্দ্রের তরফে। ঘোষণা করা হয় বাবুলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে । জল্পনা চলছিল তখন থেকেই।

২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি।

ভবানীপুরে ভোটের আগে জোর ধাক্কা বিজেপির। প্রসঙ্গত, এই কেন্দ্রে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তারকা প্রচারকের ভূমিকায় নাম ছিল বাবুলের। প্রিয়াঙ্কাকে সমর্থনের কথা জানিয়ে ছিলেন বাবুল। কিন্তু তার মধ্যেই আকস্মিকভাবেই তৃণমূলে যোগদান বাবুলের। স্বাভাবিকভাবে তাঁর যোগদান তৃণমূলের জন্য বাড়তি অক্সিজেন।

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা বিশ্বাসঘাতকতা। পার্টি ওঁকে মন্ত্রিত্ব থেকে কিছুদিনের জন্য অবসর দিয়েছিল। আসানসোলের জনাদেশ প্রতারিত হল। ওঁর মূল লক্ষ্য ছিল মন্ত্রিত্ব পাওয়া, সেটা এখন বোঝা যাচ্ছে। ২০২৪-এ আসানসোল থেকে পদ্মফুলই ফুটবে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories