Saturday, September 5, 2026
30 C
Kolkata

এক বছরে বাদ গেলো ২৭ লক্ষ MGNREGA কর্মী! প্রতিবাদে সরব কংগ্রেস

দেশজুড়ে কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প এমজিএনআরইজি-এর তালিকা থেকে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক শ্রমিকের নাম বাদ পড়ায় তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। অক্টোবরের ১০ তারিখ থেকে নভেম্বরের ১৪ তারিখের মধ্যে প্রায় ২৭ লাখ শ্রমিকের নাম ডাটাবেস থেকে মুছে গেছে। একই সময়ে নতুন করে যোগ হয়েছে মাত্র ১০.৫ লাখ নাম। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই ঘটনাকে, “গ্রামের দরিদ্র মানুষদের আইনসঙ্গত কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা” বলে অভিযোগ করেছেন।

লিব টেক ইন্ডিয়া জানিয়েছে, গত ছয় মাসে মোট ডিলিশন ছিল প্রায় ১৫ লাখ। কিন্তু মাত্র এক মাসে সেই সংখ্যাই পৌঁছে গেছে ২৭ লাখে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নেট সংযোজন ছিল ৮৩.৬ লাখ। কিন্তু নভেম্বরের মধ্যভাগে সেই সংখ্যা নেমে দাঁড়ায় ৬৬.৫ লাখে, এক মাসেই কার্যত ১৭ লাখ শ্রমিক কমে যায়। লিব টেক আরও জানায়, বাদ পড়া শ্রমিকদের মধ্যে ছয় লাখ ছিলেন সক্রিয় কর্মী, যারা গত তিন বছরে কমপক্ষে একদিন কাজ করেছেন। সবচেয়ে বেশি নাম মুছে গেছে সেই সব রাজ্যে, যেখানে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার হার বেশি। অন্ধ্রপ্রদেশে ৭৮ শতাংশ শ্রমিক ই-কেওয়াইসি করায় সেখানেই ১৫.৯২ লাখ নাম মুছে যায়। ছত্তিশগড়ে বাদ পড়ে ১.০৪ লাখ নাম, আর তামিলনাড়ুতে প্রায় ৩০ হাজার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories