Saturday, September 5, 2026
28 C
Kolkata

খামেনেইয়ের মৃত্যুর পর থেকে ভয়ংকর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, নেতানিয়াহুর বাড়ি-কার্যালকে লক্ষ্য করে হামলা ইরানের

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন আরও অস্থির হয়ে উঠছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘাতের আশঙ্কা বাড়ছে। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর খবরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর থেকেই অঞ্চলজুড়ে টানটান অবস্থা বিরাজ করছে।

এর মধ্যে সোমবার ইরান থেকে বড় একটি দাবি করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন ও দপ্তরকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দেয়। সেখানে কুয়েতের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান বিস্ফোরণের পর নিচে পড়ে আগুনে পুড়তে দেখা যায়। অন্তত এক পাইলটকে প্যারাসুটে ভর করে নামতে দেখা গেছে। তবে বিমানটি কার এবং কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর এখনো স্পষ্ট কিছু জানায়নি। সম্প্রতি তেহরানে হামলার পর থেকে পাল্টা আঘাতে পুরো অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories