Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে বিস্ফোরণ, আহত এক যুবক

রবিবার প্রায় রাত ১টা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি স্কুলের সামনের রবীন্দ্র মুক্ত মঞ্চে বসেছিলেন হাতে বোমা নিয়ে। হঠাৎ করেই তার হাতে থাকা বোমাটি ফেটে যায়। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে, আর সেই আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। জানা গেছে, তার নাম সচিদা নন্দ মিশ্র (২৫) এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে স্কুলের উল্টো দিকে থাকা রবীন্দ্র মুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন সচিদা। ঠিক তখনই তার হাতে থাকা বোমাটি ফেটে যায়। বিস্ফোরণের ফলে তার দুই হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লাগে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে এবং তাতে মোবাইল চার্জার, কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি ও জামাকাপড় ছিল। তবে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনাস্থলে বোম ডিসপোজাল টিমও উপস্থিত ছিল।তবে এখনও জানা যায়নি, ওই ব্যক্তি কেন বোমা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories