Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

আবার বিধ্বস্ত মিগ-২১, মৃত্যু হল পাইলটের ও

নিউজ টুডে : আবার বিধ্বস্ত হল ভারতীয় বায়ু সেনার বহু পুরনো যুদ্ধ বিমান মিগ ২১। পাঞ্জাবের মোগা জেলায় ভেঙে পড়ল বিমানটি। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধরি। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন।

রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানের সময়ই সেটি ভেঙে পড়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।

ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বায়ুসেনার বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধরির। বায়ুসেনা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’।

তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার মিগ-২১ যুদ্ধবিমান দু্র্ঘটনার কবলে পড়েছে। এ বছরই তিনটি দু্র্ঘটনা ঘটেছে। মার্চে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যু হয় মিগ-২১ দুর্ঘটনায়। জানুয়ারিতেও রাজস্থানে ঘটেছিল দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় অবশ্য কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমান ভেঙে পড়ার হার পৃথিবীর অন্যান্য সব বৃহৎ বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি। এর কারণ বিমানবাহিনীতে থাকা যুদ্ধ বিমানগুলোর আধুনিকীকরণের অভাব এবং বিমানগুলোকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ব্যবহার করা। উল্লেখ্য কয়েক বছর আগে ভারতের প্রাক্তন বায়ু সেনা প্রধান বি এস ধানয়া বলেন, ভারতীয় বিমান বাহিনী এত পুরনো যুদ্ধ বিমান চালায় যে এত পুরনো গাড়ি ও কেউ চালায় না। ভারত সরকার বার বার নতুন যুদ্ধবিমান ক্রয় করে পুরনো যুদ্ধ বিমান গুলোকে অবসরে পাঠানোর উদ্যোগ নেয়। সেই জন্যই ফ্রান্সের থেকে ১২৬ টি রাফেল যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মোদি সরকার আসার পর তার জায়গায় মাত্র ৩৬ টি বিমানের অর্ডার দেওয়া হয়। তার মধ্যেও দুর্নীতির ছায়া দেখা যায়। ফলে ভারতের বিমানবাহিনীর দ্রুত আধুনিকীকরণের কাজ এখন অনেক সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories