Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কসবায় ভুয়ো টিকাকরণ উদ্যোগ, খপ্পরে অভিনেত্রী মিমিও

কলকাতা: করোনা ভ্যাকসিন সচেতনতা নিয়ে প্রচার করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তাঁরই উদ্যোগে ধরা পড়ল ভুয়ো ভ্যাক্সিনেশন ড্রাইভ। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেসন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমিকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। ভ্যাকসিনেসন ড্রাইভে উপস্থিত হয়ে নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা।

মিমি বলেছেন, “আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা একটি ভ্যাক্সিনেশন ড্রাইভের আয়োজন করা হয়। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য এই টিকাকরণ আয়োজন করায় তাদের উৎসাহিত করতে আমি চলে যায় কসবায়। আমিও টিকা নিই।” তারপরেই খটকা লাগে আমার। ভ্যাকসিন নেওয়ার পর কোনো ম্যাসেজ আসেনি আমার মোবাইলে। এমনকি কোনো সার্টিফিকেটও দেওয়া হয়নি। সংস্থার তরফে জানানো হয় একটু পরে দেওয়া হবে সার্টিফিকেট। পরে বলা হয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কোউইন অ্যাপেও ভ্যাক্সিনেশন রেজিস্টার্ড হয়নি।

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। মিমির অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories