Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ফের ধর্ষণের শিকার নাবালিকা, তবে এইবার অভিযোগ উঠল স্বয়ং বাবার বিরুদ্ধে!

সুরজিৎ দাস, নদিয়াঃটানা তিন বছর ধরে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো এক বাবার বিরুদ্ধে। এই অতি জঘন্য ঘটনাটি ঘটেছে,নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালি থনার নির্মল নগর এলাকা। সম্মানহানি এবং প্রাণ ভয়ে মুখ বুঝে সব সহ্য করত নাবালিকা ছাত্রী।

জানা গিয়েছে,গত দুইদিন আগেও তার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। অবশেষে সহ্য করতে না পেরে স্কুলের সিস্টার এবং বন্ধুদের কাছে সব কথা জানিয়ে দেয় সে। খবর জানাজানি হতেই প্রতিবেশীরাই ওই নাবালিকাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে। জানা যায় অভিযুক্ত নাবালিকার বাবা কলকাতার একটি রেস্তোরাঁয় কাজ করে। সে দ্বিতীয় বিয়ে করে। ওই নাবালিকার সৎমার দাবি তিনি বিশ্বাস করেন না তার স্বামী এমন আচরণ করতে পারে। ওই ছাত্রী কি কারনে এমন অভিযোগ তুলেছেন তা তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন ওই নাবালিকার সৎ মা। ওই ছাত্রীর দাবি, ‘’মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাকে যৌন নির্যাতন করতো তার বাবা’’।

প্রতিবেশীরা চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্ত। এই মর্মে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। তদন্তের সুবিধার্থে সৎমাকে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও অভিযুক্ত বাবা পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।এইরমক জঘন্য ঘতনায় সরব এলাকাবাসি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories