Friday, March 6, 2026
28.9 C
Kolkata

‘ভারতবর্ষে সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য হতে হবে সোচ্চার’, মত পেশ করলেন বিশিষ্টরা

বেঙ্গল মাইনোরিটি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। শিখ সম্প্রদায়ের প্রতিনিধি তারসিম সিং সর্দার, ফুরফুরা শরীফের পীরজাদা শাওবান সিদ্দিকী, মিল্লি কাউন্সিলের সম্পাদক সাউদ আলম, হুগলির নাবাবীয়া মিশনের কর্ণধার সৈয়দ আকবর আলি-সহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বেঙ্গল মাইনোরিটি ফোরামের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক, সাধারণ সম্পাদক সিয়ামত আলী এবং সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।

ক্বারী জাভেদ আলির কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ শেখ কামাল উদ্দিন। বক্তারা দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে হলে শিক্ষা ও সচেতনতা বাড়ানো খুব জরুরি। বক্তারা আরও বলেন, বর্তমানে শুধু সংখ্যালঘু নয়, ওবিসি শ্রেণির মানুষও নানা সমস্যার মুখে পড়ছেন। সংরক্ষণ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সমাজে ভারসাম্য নষ্ট হবে। সরকারকে অবিলম্বে এই বিষয়গুলিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories