Saturday, September 5, 2026
30 C
Kolkata

বর দাড়ি না কাটায় দেওরের সঙ্গেই পালালেন মিরাটের বধূ

উত্তরপ্রদেশের মিরাটে দাঁড়ি না কাটাকে কেন্দ্র করে ভেঙে গেল সাত মাসের বৈবাহিক জীবন। উজ্জ্বল গার্ডেন কলোনির বাসিন্দা মৌলানা শাকিরের অভিযোগ, তাঁর স্ত্রী আরশি তাঁকে ধর্মীয় বিশ্বাসের বিপরীতে দাড়ি কাটতে বাধ্য করতে চাইতেন, যা তিনি মানতে পারেননি। এই বিরোধ চরমে ওঠে যখন আরশি জানিয়ে দেন, এই বিয়ে তাঁর সম্মতিতে হয়নি এবং দাঁড়ি না কাটলে তিনি সংসার চালাবেন না ।

ঘটনার মোড় বদলায় যখন আরশির ঘনিষ্ঠতা বাড়ে শাকিরের ছোট ভাইয়ের সঙ্গে, যিনি দাড়ি রাখতেন না। গত সপ্তাহে শাকিরের ভাইয়ের সঙ্গেই ঘর ছাড়েন আরশি। দুইজনই নিখোঁজ হয়ে যান। আত্মীয়স্বজাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ পায়নি শাকির। শেষমেশ তিনি স্থানীয় থানায় নিখোঁজের রিপোর্ট দাখিল করেন ।

মিরাটের এসপি সিটি আয়ুষ বিক্রম সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আরশির পরিবার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। দাঁড়ি রাখা না রাখাকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা স্থানীয় সমাজে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories