Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

স্কুল যাওয়ার পথে নিখোঁজ নাবালিকা, পাচারের অভিযোগ তুলে থানার দ্বারস্থ পরিবার

সুরজিৎ দাস, নদীয়া:স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। 24 ঘণ্টা পেরিয়ে গেল খোঁজ পাওয়া যায়নি । নাবালিকাকে পাচারের অভিযোগ তুললো পরিবার। নদীয়ার শান্তিপুর থানার বাবলা সরদার পাড়া এলাকার ঘটনা।

জানা গিয়েছে,বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা সর্দার পাড়ার বাসিন্দা উত্তম রায়। তার 12 বছরের মেয়ে অর্পিতা রায়। শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতোই গতকাল সে স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে আসলেও সে আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে অবশেষে থানার দ্বারস্থ হয় ওই পরিবার। বুধবার 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পরিবারের অভিযোগ, শান্তিপুর থানা চুনাখালী তলার বাসিন্দা ছোট বুঢড়ো মন্ডল নিত্যদিন ভাঙ্গারির কাজ নিয়ে এলাকায় আসতেন। ওই ব্যক্তি নাবালিকাকে উত্ত্যক্ত করতো বলেও জানা যায়। এর পাশাপাশি বিভিন্ন সময় প্রলোভন দেখাতে বলে এলাকাবাসী তাদের জানিয়েছে। ওই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত ছোট-বুড়ো মন্ডল কেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি,অভিযুক্ত ওই যুবক তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা দাবি তোলেন অবিলম্বে তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা হোক এবং অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories