Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন নিখোঁজ রোগী, চাঞ্চল্য

মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা চলাকালীন এক রোগী নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার সকালে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার মালদা জেলার হবিবপুর থানা আকতল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার পরিমল রায় বয়স(৬০) বছরের এক বৃদ্ধকে শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুরে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে। ভর্তির পর থেকেই অনেকটা সুস্থ হয়েছিল ওই রোগী। অন্যান্য দিনের মতো রোগীর পাশে রাতে ঘুমিয়ে ছিল পরিবারের আত্মীয় বলাই মন্ডল। শনিবার গভীর রাতে দেখতে পায় তার পাশে তাদের রোগী নেই। শুরু হয় গোটা রাত ধরে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি। রবিবার সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত কোনো সন্ধান পায়নি নিখোঁজ হয়ে যাওয়া রোগী বলে জানাই পরিবারের সদস্যরা।

এই বিষয়ে রোগীর আত্মীয় বলাই মন্ডল,জানান যে তার রোগী ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অনেকটা সুস্থ হয়েছিল। কিন্তু গতকাল রাতে হঠাৎই দেখতে পান তার পাশে রোগী নেই। আমরা কর্মরত চিকিৎসক ও নার্স দিদিদের বিষয়টা জানাই। এরপর সারারাত ধরে খোঁজাখুঁজি করি রবিবার সকাল পর্যন্ত রোগীর এখনও কোনো সন্ধান আমরা পাইনি। আমরা বলতে চাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে চারিপাশে নিরাপত্তারক্ষী। কিভাবে রোগী বেরিয়ে গেল আমরা বুঝে উঠতে পারছিনা। এই বিষয়ে আমরা স্থানীয় থানা ও হাসপাতাল কর্তৃপক্ষ কাছে একটি নিখোঁজ অভিযোগ করব।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories