Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোট পর্ব শেষ, বাংলা-সহ পাঁচ রাজ্যে প্রত্যাহার করা হল নির্বাচনী বিধি!

দীর্ঘ ভোটপর্ব শেষ হওয়ার পর অবশেষে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে তুলে নেওয়া হলো নির্বাচনী আচরণবিধি। বৃহস্পতিবার ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিধানসভা নির্বাচন ও বিভিন্ন উপনির্বাচনের ফল প্রকাশের পর ৭ মে থেকে এই নিয়ম আর কার্যকর থাকছে না বলে জানিয়েছে কমিশন।

নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই সরকারি নানা কাজকর্ম ও ঘোষণা সংক্রান্ত কিছু বিধিনিষেধ চালু হয়েছিল। ভোট মিটে যাওয়ার পর সেই নিয়ম প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজভবনে গিয়ে নির্বাচিত বিধায়কদের তালিকা জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে।

তবে গোটা পশ্চিমবঙ্গে একসঙ্গে এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ১৪৪ নম্বর বিধানসভা এলাকায় এখনও আচরণবিধি বহাল থাকবে। সেখানে ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে আপাতত ওই কেন্দ্রে আগের নিয়মই চালু থাকবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুডুচেরিতেও আচরণবিধি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার যেসব কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, সেখানেও আর এই বিধিনিষেধ কার্যকর থাকছে না।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories