Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ইজরায়েলে রেড কার্পেটে হেঁটে কি গাজার গণহত্যাকে নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করলেন মোদি?

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার ইসরাইল সফরে গেলেন নরেন্দ্র মোদি। এমন এক সময়ে তাঁর এই তেলআবিব যাত্রা, যখন রাষ্ট্রসংঘে শতাধিক দেশ ইসরাইলের গাজা অভিযান এবং পশ্চিম তীরে দখল নীতির বিরুদ্ধে সরব হয়েছে। এই প্রেক্ষাপটে মোদির সফর ঘিরে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়েছে।

বুধবার তেলআবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে দু’দেশের প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গনের ছবি দ্রুত সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই সফরে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও বাণিজ্য সংক্রান্ত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে সামরিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তি বিনিময় প্রধান আলোচ্যসূচিতে রয়েছে। ভারত ও ইসরাইলের সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে বলে সরকারপক্ষের দাবি।

তবে বিরোধী দলগুলি এই সফর নিয়ে তীব্র সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছেন, গাজায় সাধারণ মানুষের মৃত্যুর বিষয়টি কি ইসরাইলের সংসদে তোলা হবে? কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, ভারতের দীর্ঘদিনের দুই-রাষ্ট্র সমাধানভিত্তিক নীতি থেকে সরে আসছে বর্তমান সরকার। তাঁর দাবি, ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলেছে। কিন্তু এখন সেই অবস্থান দুর্বল হচ্ছে। পবন খেরা আরও অভিযোগ করেন, ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, নজরদারি প্রযুক্তি ও বন্দর সংক্রান্ত সিদ্ধান্তগুলি নিয়ে স্বচ্ছতা প্রয়োজন। যদিও এসব অভিযোগের কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিস্থিতি জটিল। কয়েক মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই কারণে অনেক দেশে সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবু ইসরাইল সরকার মোদির সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থন হিসেবে দেখছে। ইসরাইলের সংবাদমাধ্যমেও এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বাম দলগুলিও এই সফরের সমালোচনা করেছে। তাদের বক্তব্য, গাজায় চলমান সংঘর্ষ ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানানো উচিত। উল্লেখযোগ্য, মার্কিন উদ্যোগে ইসরাইল-ফিলিস্তিন সমঝোতার চেষ্টা হলেও স্থায়ী শান্তি এখনও আসেনি। গাজায় হামলা ও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে আরব দেশগুলি ও রাষ্ট্রসংঘের বহু সদস্য দেশ আপত্তি জানিয়েছে। এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে মোদির ইসরাইল সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories