Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মোদীর ‘শান্তি’ বিল ঘিরে বিতর্ক: পরমাণু দুর্ঘটনায় সরবরাহকারী সংস্থার দায় তুলে দেওয়ার অভিযোগ

১৫ ডিসেম্বর লোকসভায় কেন্দ্রের মোদী সরকার নতুন একটি বিল পেশ করেছে, যার নাম ‘শান্তি’ বিল, ২০২৫। এই বিলের মাধ্যমে দেশের পরমাণু শক্তি সংক্রান্ত পুরনো আইনগুলিকে বদলে দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন আইনে পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থার দায়বদ্ধতা কার্যত তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এতদিন যে পরমাণু শক্তি ক্ষেত্রটি শুধুমাত্র সরকারি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে এবার বেসরকারি সংস্থার সাথেও যুক্ত করা হয়েছে।

এই বিলটি কার্যকর হলে ১৯৬২ সালের পারমাণবিক শক্তি আইন এবং ২০১০ সালের পারমাণবিক ক্ষতির জন্য দেওয়ানি দায়বদ্ধতা আইন বাতিল হবে। ২০১০ সালের আইনে স্পষ্ট বলা ছিল, যদি যন্ত্রপাতির ত্রুটি বা নিম্নমানের পরিষেবার কারণে দুর্ঘটনা ঘটে, তাহলে সরবরাহকারী সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে ভারতীয় পরমাণু কেন্দ্রের অপারেটর। এছাড়াও, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা দেওয়ানি আদালতে মামলা করার সুযোগ পেতেন। নতুন ‘শান্তি’ বিলে এই দুই ব্যবস্থাই বাদ দেওয়া হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে দেওয়ানি আদালত কোনও মামলা গ্রহণ করতে পারবে না। ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয় শুধুমাত্র সরকারি বোর্ড বা নির্দিষ্ট কমিশনের আওতায় থাকবে। এর ফলে সাধারণ মানুষের আইনি পথ অনেকটাই সীমিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।

এই বিলের আরেকটি বড় দিক হল বেসরকারি সংস্থাকে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি, পরিচালনা ও বন্ধ করার অনুমতি দেওয়া। এতদিন শুধুমাত্র নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড এই কাজ করত। এখন সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি সংস্থা ও যৌথ উদ্যোগ এই ক্ষেত্রে লাইসেন্স পেতে পারে। এমনকি পারমাণবিক জ্বালানির পরিবহণ, সংরক্ষণ, আমদানি-রফতানি এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও তাদের সুযোগ দেওয়া হবে। তবে বিলের মধ্যেই কিছু ক্ষেত্রে সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং ভারী জল উৎপাদন পুরোপুরি কেন্দ্রের হাতেই থাকবে। তবে বিরোধী দল ও বহু বিশেষজ্ঞের মতে, এই আইনের ফলে নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে। বিলটি সংসদে পাশ হলে দেশজুড়ে এই বিতর্ক আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories