Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম,সেজন্য জেল খাটতেও হয়েছিল,বাংলাদেশে গিয়ে আজব দাবি মোদির

নিউজ ডেস্ক : দুইদিনের বাংলাদেশ সফরে আজ ঢাকায় গিয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদী নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে বসেন। এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাকে নাকি জেল খাটতে হয়েছিল, এমন আজব দাবি করে বসেছেন মোদি। তার দাবি শুনে রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। তিনি বলেন তার জীবনের প্রারম্ভিক সময়ের আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল তার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক আজকের নয়, বরং মুক্তিযুদ্ধে সময় থেকে। আর শুধু সম্পর্কই নয়, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে তাঁর অংশগ্রহণও ছিল বলে দাবি করলেন মোদী। তাঁর কথায়,’আমার জীবনের শুরুর দিকে আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল হওয়া। তখন আমার বয়স ছিল ২০-২২ বছর। আমি ও আমার সঙ্গীরা সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে সামিল হওয়ায় গ্রেফতার করা হয়েছিল। জেলেও গিয়েছিলাম। বাংলাদেশের স্বাধীনতার জন্য এখানে যতটা ইচ্ছা ছিল, ততটাই ছিল ওপারে।’

মোদী তার ভাষণে সময় ভারতের জনসাধারণের সমস্ত পর্যায় থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যে সমর্থন ছিল বলে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান তিনি স্মরণ করেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories