Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

মোদীর সফল LPG সার্জিক্যাল স্ট্রাইকে গ্যাসের দাম ৫৯৪ থেকে পৌঁছালো প্রতি সিলিন্ডার ৮১৯ টাকায়

পাঠকের ভাষায় : যে কোনো ঘটনাকে সফল প্রমাণ করতে সার্জিক্যাল স্ট্রাইক বলে অভিহিত করতে ভালোবাসেন মোদী নিজেই। বিজেপি ভক্তদের কথা বাদ দেওয়া ভালো এই ক্ষেত্রে। এবার মোদি চালালো LPG সার্জিক্যাল স্ট্রাইক। এই স্ট্রাইক সরাসরি আঘাত করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের রান্নাঘরে। এই স্ট্রাইকের ফলে লাভবান হচ্ছে একশ্রেনীর কর্পোরেট জগতের পুঁজিবাদীরা, যাদেরকে বর্তমান ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ভারতীয় অর্থনীতির জন্য জোঁকের সমতুল্য মনে করেন। কারণ গুটি কয়েক এমন জোঁকের হাতেই এই সুবিশাল ভারতের বেশিরভাগ অর্থনৈতিক সম্পদ আবদ্ধ এবং পুঞ্জীভূত হয়ে রয়েছে। আবার অনেক ভারতীয়রা বিশ্বাস করেন এই পুঁজিবাদীদেরকে মোদী সরকার বার বার সাহায্য করেন এই জন্য যে বিনিময়ে বিভিন্ন রাজ্যে সব নির্বাচনী প্রচারাভিযানে বিজেপি অনৈতিক পথে যে খরচ করে সেই অর্থের যোগান পায়। যদিও বিজেপি তাদেরকে সাহায্য করার কথা অস্বীকার করে দেশপ্রেমের চাদর ব্যবহার করে। সমালোচকরা মনে করেন, দেশীয়করণ এবং আত্মনির্ভর ভারত গঠনের নামে মোদি শুধু তাদেরকেই সাহায্য করছেন যাদের অর্থে নাকি বিজেপি বিভিন্ন রাজ্যে সাংসদ, বিধায়ক ক্রয় করে।

তবে এবার আসা যাক মোদির নেতৃত্বে ভারতের প্রত্যেক রাঁধুনির রন্ধনশালায় চালানো এক অনবদ্য LPG সার্জিক্যাল স্ট্রাইকের কথায়। অন্য সার্জিক্যাল স্ট্রাইকগুলোর মতো এটি একেবারে বাস্তবায়িত করেননি। পরিকল্পনা করে ধীরে ধীরে এই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে মোদি সরকার, যেখানে পূর্ণ সাফল্য লাভ ও করছে মোদি সরকার। সার্জিক্যাল স্ট্রাইকের সফলতা এতটা যে, পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির সময় আসতে আসতে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ৫৯৪ টাকা থেকে গত ২-৩ মাসের মধ্যে পৌঁছে গেল ৮১৯ টাকায় কিন্তু প্রত্যাশিত ভাবে ভক্ত শিবিরের কেউ এটাকে খারাপ চোখে না দেখেছে আর না অন্য কাউকে তা দেখার বা দেখানোর সুযোগ দিয়েছে। এই সার্জিক্যাল স্ট্রাইকে অন্যতম গুরত্বপূর্ণ ভূমিকা পালন করলো জাতীয় স্তরের তথাকথিত খবর পরিবেশনকারী নয়েজ চ্যানেলগুলো।

তথ্য অনুসারে গত বছরের ১ লা ডিসেম্বর তারিখে প্রতি সিলিন্ডার LPG এর দাম পৌঁছেছে ৫৯৪ থেকে ৬৪৪ টাকায়। আবার ঠিক তার এক মাস পরে অর্থাৎ ১ লা জানূয়ারি তারিখে সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় দফায় দাম ৬৪৪ থেকে চলে যায় ৬৯৪ টাকায়। আবার যেভাবে দাম বৃদ্ধি পায় :

৪ ই ফেব্রুয়ারি : ৬৯৪ থেকে ৭১৯ টাকা
১৫ ই ফেব্রুয়ারি : ৭১৯ থেকে ৭৬৯ টাকা
২৫ শে ফেব্রুয়ারি : ৭১৯ থেকে ৭৯৪ টাকা
১ লা মার্চ : ৭৯৪ থেকে ৮১৯ টাকা

এইভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন মোদির নেতৃত্বের বিজেপি ব্রিগেড, যারা ক্ষমতায় আসার পূর্বে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ৪০০ টাকা থাকলেও তখন প্রতিবাদে দেশ মাথাও করতো তারা। কিন্তু এই সফল সার্জিক্যাল স্ট্রাইক করে নিজের বন্ধু পুঁজিবাদী দের সাহায্য পূর্ণমাত্রায় করলেও সমর্থক শ্রেণী এতটাই মুগ্ধ মোদীর সার্জিক্যাল স্ট্রাইকে যে বেশ কিছু রাজ্যে আসন্ন নির্বাচনগুলোতে বিজেপি এখনও অন্যতম জনপ্রিয় এক রাজনৈতিক শক্তি! যাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক তারাই আজ বিজেপির মূল সৈনিক, কিছুটা বিচিত্র তাই না পাঠক!!!?

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories