Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

রমজানে মাঠে জল পান! অর্জুন পুরস্কার প্রাপ্ত বোলার মহম্মদ শামিকে অপরাধী বললেন মৌলনা জোরালো সমর্থন দিয়েসামির পাশে দাঁড়ালেন জাভেদ আখতার

রমজান মাসে দুবাইয়ে ক্রিকেট ম্যাচ চলা কালীন জল পান করায় ভারতীয় পেসার মোহাম্মদ শামির সমালোচনার জবাবে তার পক্ষে অবস্থান নিয়েছেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে এক ম্যাচের বিরতিতে তীব্র গরমে শামির জল পান করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারিকারীরা তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে।

জাভেদ আখতার এক টুইটে লিখেছেন, “শামি সাহেব, দুবাইয়ের দাবদাহে মাঠে জল পান করাকে নিয়ে আপনার সমালোচনা করছে এমন সংকীর্ণমনা মূর্খদের কথায় কান দেবেন না। এটা তাদের নাক গলানোর কোনো বিষয়ই না। আপনি ভারতীয় দলের একজন অমূল্য সদস্য, যিনি আমাদের সকলকে গর্বিত করছেন। আপনার ও পুরো দলের জন্য শুভকামনা রইল।”

কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদও শামিকে সমর্থন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসলামে সফর বা শারীরিক পরিশ্রমের সময় রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। তার মতে, “ক্রিকেটারদের মতো অ্যাথলিটদের জন্য প্রতিযোগিতার সময় রোজা না রাখাটা স্বাভাবিক। ইসলামে নিয়ত ও কর্মই প্রধান। এটি একটি বৈজ্ঞানিক ধর্ম।”

তবে অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রজভি বেরেলভি বিতর্কিত মন্তব্য করে শামিকে ‘অপরাধী’ আখ্যা দিয়েছেন। তার দাবি, “স্বাস্থ্যবান ব্যক্তির রমজানে রোজা না রাখা শরিয়তের দৃষ্টিতে গুরুতর অপরাধ।”

উল্লেখ্য, রমজান মাসে বিশ্বজুড়ে মুসলমানরা উপবাস রাখলেও অসুস্থতা, গর্ভাবস্থা বা দীর্ঘ সফরের মতো বিশেষ অবস্থায় ধর্মীয় নিয়ম শিথিলতার অনুমতি দেয় ইসলাম। ক্রীড়াবিদদের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম ও ডিহাইড্রেশন এড়াতে ধর্মীয় বিশেষজ্ঞদের একাংশ এই ছাড়ের পক্ষে মত দেন। শামির ঘটনায় সামাজিক মাধ্যমেই মূলত সমালোচনা ও সমর্থন দুইটাই দেখা গেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories